× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গ্যাস-বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের দাবিকে হটকারিতা বলা হচ্ছে: নাহিদ

ডেস্ক রিপোর্ট।

১৭ আগস্ট ২০২৬, ১৬:২৬ পিএম

ছবি: সংগৃহীত।

গণতান্ত্রিক আন্দোলনে গ্যাস-বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের দাবিকে বলা হচ্ছে হটকারিতা বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন

নাহিদ বলেন, বিরোধীদল সংসদ ও বাইরে কথা বলবে—এটাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র। তবে গণতন্ত্র ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এ অবস্থায় সাংবাদিকদের কাছ থেকে, বাংলাদেশের গণমাধ্যমের কাছ থেকে আমরা একটি নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেসব সাংবাদিক শহীদ ও আহত হয়েছেন, সরকার যেন তাদের যথাযথ ব্যবস্থা নেয়। অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া উদ্যোগগুলোও যেন চলমান রাখা হয়।

তিনি আরও বলেন, সাংবাদিকদের চাওয়ার খুব বেশি কিছু নেই; তারা শুধু চান, স্বাধীন ও নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে।
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.