× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভ্রমণ পিপাসুদের জন্য মাফুশি দ্বীপে ইউএস-বাংলার আকর্ষণীয় হলিডে প্যাকেজ

১২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪১ এএম । আপডেটঃ ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০২ এএম

বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স মালদ্বীপের অত্যন্ত জনপ্রিয় মাফুশি দ্বীপে আকর্ষণীয় হলিডে প্যাকেজ ঘোষণা করেছে। বাংলাদেশের পর্যটকদের ন্যূনতম খরচে এশিয়ার অন্যতম গন্তব্য মালদ্বীপ ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা।

ভ্রমণ পিপাসু বাংলাদেশি পর্যটকদের সংখ্যা দিনদিনই বেড়ে চলেছে। অনিন্দ্য সুন্দর নীল জলরাশিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিকতার অপূর্ব মিশ্রনের দেশ মালদ্বীপের ভ্রমণকে উপভোগ্য করতে মাফুশিতে প্রতিজনের জন্য ন্যূনতম ৫০ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। দুই রাত তিন দিন থাকা, ঢাকা-মালে-ঢাকা সকল প্রকার ট্যাক্সসহ এয়ার টিকেট, এয়ারপোর্ট-মাফুশি দ্বীপ-এয়ারপোর্ট যাতায়াত, হোটেল একুজ ইন এ থাকার ব্যবস্থা, স্নোরকেলিং, স্যান্ড ব্যাংক দ্বীপে লাঞ্চ, ভারত মহা সাগরের গভীর সমুদ্রে ডলফিন প্রদর্শন, সমুদ্রের তলদেশে ছবি ও ভিডিও করা, সকালের নাস্তাসহ আরো নানাবিধ সুযোগ সুবিধা রয়েছে ট্যুর প্যাকেজে। এখানে উল্লেখ্য ইউএস-বাংলা এয়ারলাইন্স সপ্তাহে তিনদিন রবি, মঙ্গল ও শুক্রবারে ঢাকা-মালে-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

নতুন যুক্ত হওয়া মাফুশি দ্বীপের হলিডে প্যাকেজ ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স এর মালদ্বীপের সকল প্যাকেজগুলো বিদ্যমান আছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশীয় পর্যটন শিল্পের বিকাশ সাধনে শুরু থেকেই কাজ করে যাচ্ছে। “দেশকে জানা আর বিদেশকে চেনা” এই উপলব্ধি থেকেই দেশীয় পর্যটন বিকাশের সাথে সাথে দেশীয় পর্যটকদের বিভিন্ন দেশে স্বল্প খরচে ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা।

ইউএস-বাংলা’র হলিডে প্যাকেজগুলো পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিনা সুদে ছয় মাসের ইএমআই সুবিধাও দিচ্ছে।

প্যাকেজ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এয়ারলাইন্সের যে কোনো সেলস্ অফিসে যোগাযোগ করুন। ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ অথবা হটলাইন ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করে আজই আপনার ট্রাভেল প্যাকেজ গ্রহন করুন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.