× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মালয়েশিয়ায় ফুল ডিস্ট্যান্স ‘আয়রনম্যান’ সম্পন্ন করলেন বাংলাদেশের সজীব

স্পোর্টস ডেস্ক।

২৯ নভেম্বর ২০২৬, ১৬:০১ পিএম

ছবি: সংগৃহীত।

বাংলাদেশি ট্রায়াথলেট মো. সজীব গত ২১ নভেম্বর মালয়েশিয়ার লাংকাউইয়ে অনুষ্ঠিত ফুল ডিস্ট্যান্স আয়রনম্যান মালয়েশিয়া (IRONMAN Malaysia) সফলভাবে সম্পন্ন করেছেন। প্রতিযোগিতাটি শেষ করতে তার সময় লেগেছে ১৫ ঘণ্টা ২২ মিনিট ৩২ সেকেন্ড।

পুরুষদের ৩৫–৩৯ বছর বয়সভিত্তিক ক্যাটাগরিতে ৩৭৬ নম্বর বিব নিয়ে অংশগ্রহণ করেন সজীব। প্রতিযোগিতায় তিনি ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২.২ কিলোমিটার ম্যারাথন দৌড়সহ মোট ২২৬ কিলোমিটার পথ অতিক্রম করেন।

২০২৫ সালে আয়রনম্যান ৭০.৩ লাংকাউই সম্পন্ন করার পর থেকেই ফুল ডিস্ট্যান্স আয়রনম্যান সম্পন্ন করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন সজীব। এক বছর পর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আবারও লাংকাউইয়ে ফিরে আসেন তিনি।

বাংলাদেশের ডেনিম শিল্পে পূর্ণকালীন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত সাঁতার, সাইক্লিং ও দৌড়ের অনুশীলন চালিয়ে গেছেন তিনি। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে লাল-সবুজের পতাকা হাতে এই গৌরবময় সাফল্য অর্জন করেছেন সজীব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.