× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬-এর চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদ

ফাইনালে পেনাল্টি শুটআউটে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়

২২ নভেম্বর ২০২৬, ১৭:৪২ পিএম

রাজধানীর কোর্টসাইড ফুটসাল গ্রাউন্ডে ৯৭-৯৯ স্পোর্টস কমিউনিটি আয়োজিত ‘ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬’-এর শিরোপা জিতে নিয়েছে শক্তিশালী রিয়েল মাদ্রিদ। টুর্নামেন্টের জমজমাট ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেনাল্টি শুটআউটে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।


নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোল করতে না পারায় ম্যাচটি গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে রিয়েল মাদ্রিদ ২-০ গোলে জয় নিশ্চিত করে এবং টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয়।


ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ রিয়েল মাদ্রিদের কো-ওনার ও গোলরক্ষক সাব্বির ফেরদৌস রাতুল নির্বাচিত হন ‘ম্যান অব দ্য ফাইনাল’। একই সঙ্গে তিনি ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ এবং ‘বেস্ট গোলকিপার’ পুরস্কারও অর্জন করেন।


টুর্নামেন্টের অন্যান্য ব্যক্তিগত পুরস্কারের মধ্যে সর্বোচ্চ গোলদাতার সম্মাননা যৌথভাবে অর্জন করেন আর্সেনাল দলের মাশফিক এবং চেলসি দলের সোহেল জামান। বেস্ট ডিফেন্ডার নির্বাচিত হন ম্যানচেস্টার ইউনাইটেডের অপু এবং বেস্ট মিডফিল্ডারের পুরস্কার পান একই দলের মতিউর।


৯৭-৯৯ স্পোর্টস কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত এবারের ফুটসাল ৭ টুর্নামেন্টে মোট ছয়টি দল—আর্সেনাল, বার্সেলোনা, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়েল মাদ্রিদ—অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে উপভোগ্য।


খেলাধুলার মাধ্যমে এসএসসি-৯৭ | এইচএসসি-৯৯ ব্যাচের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.