× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রোনালদোর বিদায়ের পর ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল

স্পোর্টস ডেস্ক।

১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

ছবি: সংগৃহীত।

আগের আন্তর্জাতিক বিরতিতে ক্রিশ্চিয়ানো রোনালদো ওয়েলসের বিপক্ষে বদলি হিসেবে মাঠ ছাড়েন। তারপর বাকি তিন ম্যাচে আর খেলেননি। চারটি ম্যাচেই পর্তুগাল দারুণ জয় পায়। কিন্তু সিআরসেভেন অবসর নেওয়ার পর প্রথম ম্যাচেই বড় হার দেখল তারা।

ব্রাগায় রোনালদোকে শ্রদ্ধা জানাতে অভিনব সব উদ্যোগ নিয়েছিল পর্তুগাল ফুটবল ফেডারেশন। সেই ম্যাচে হারের হতাশায় ডুবল ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা।

৪-১ গোলে হেরে পর্তুগাল নেশনস লিগের গ্রুপ এ-৪ এর শীর্ষস্থান নিশ্চিত করার সুযোগ হারাল। হাফটাইমের ঠিক আগে পিয়েরে এমিল হোজবার্গ ডেনিসদের এগিয়ে দেন পেনাল্টি থেকে।

বিরতির পর ৮ মিনিটের ব্যবধানে রাসমুস হয়লুন্দ দুটি গোল করেন। ক্লাব ব্রুগে ফরোয়ার্ড কার্লোস ফোর্বসকে দেওয়া হওয়া রোনালদোর সাত নম্বর জার্সি। কিন্তু এক ঘণ্টা পর বেঞ্চ থেকে উঠে এসে ছাপ রাখতে পারেননি তিনি।

জোয়াখিম অ্যান্ডারসন ডেনমার্কের চতুর্থ গোল করেন খেলা শেষ হওয়ার ১৫ মিনিট বাকি থাকতে। বার্নার্ডো সিলভা ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে গোল করলেও ততক্ষণে স্বাগতিকদের বড় হার নিশ্চিত হয়ে গেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.