× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইসিসি থেকে ‘সুখবর’ পেলেন সাকিবরা

স্পোর্টস ডেস্ক।

১৭ অক্টোবর ২০২৬, ১৯:১৮ পিএম

দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারছেন না সাকিব আল হাসান। খেলা হচ্ছে না ঘরোয়া ক্রিকেটেও। তবে বিদেশের লিগে তিনি খেলছেন নিয়মিত। এবার বাংলাদেশের তারকা অলরাউন্ডার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে এই টুর্নামেন্ট পেল স্বীকৃতি।

তৃতীয় আসরে এসে এনপিএল আইসিসির কাছ থেকে পেল আনুষ্ঠানিক স্বীকৃতি। শুক্রবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। সিএএন বলেছে, ‘আইসিসির আনুষ্ঠানিক অনুমোদন নেপালের ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন, সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি বাড়াতে উল্লেখযোগ্য অবদান রাখবে।’

এনপিএল মিডিয়া ডেতে শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সিএএনের সচিব পারস খাড়কা জানান, আইসিসির অনুমোদনের ব্যাপারে নিশ্চিত হতে বারবার তিনি ইমেইল দেখছিলেন। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ এনপিএলকে আরও বড় পরিসরে নিয়ে যেতে সহায়তা, সমর্থন ও অংশীদারত্বের জন্য আইসিসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে সিএএন।

২৬ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত হবে তৃতীয় এনপিএল। সাকিব খেলবেন পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে গত ২৭ জুলাই জানায় ফ্র্যাঞ্চাইজিটি। দুই বছর ধরে বিপিএল, এনসিএল খেলতে না পারা সাকিব পিএসএল, যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলেছেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডার জিতেছেন শিরোপাও।

২০২৪ সালে প্রথমবার আয়োজিত নেপাল প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল জনকপুর বোল্টস। সেবার রানার্সআপ হয়েছিল সুদূরপশ্চিম রয়্যালস। এই ফ্র্যাঞ্চাইজি ২০২৫ সালে ফাইনালে উঠেও শিরোপা জয়ের স্বাদ পায়নি। তাদের এবার কাঁদিয়ে শিরোপা জেতে লুম্বিনি লায়নস।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.