× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এক শতাব্দী পর টেস্ট বোলারদের বিরল এক ক্লাবে রবিনসন

স্পোর্টস ডেস্ক।

১২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০২ পিএম

ছবি: সংগৃহীত।

টেস্ট ক্রিকেটের অন্যতম অভিজাত পরিসংখ্যানের ক্লাবে নাম লিখলেন অলি রবিনসন। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে প্রথম বোলার হিসেবে অন্তত ২০টি ম্যাচ খেলার পর বোলিং গড় ১৯-এর নিচে নামিয়েছেন।

এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে দুটি উইকেট তুলে নেন রবিনসন। ২৪ টেস্টে তার উইকেট ১০৪টি, তাতে তার গড় নেমে গেছে ১৮.৮৬ তে। অন্তত ২০ টেস্ট খেলার পর বোলিং গড় ১৯-এর নিচে সবশেষ রেখেছিলেন সিডনি বার্নস, সেটা ১৯১৪ সালে! তিনি তার টেস্ট ক্যারিয়ার শেষ করেছিলেন ২৭ ম্যাচে ১৮৯ উইকেট ও অবিশ্বাস্য ১৬.৪৩ গড় নিয়ে। তার ক্যারিয়ার শেষ হয়েছিল ১৯১৪ সালে। মানে সবশেষ যে বোলার এই কীর্তি অর্জন করেছিলেন, তার ১১২ বছর পর সেটি ফিরে এলো রবিনসনের হাত ধরে।

টেস্ট ইতিহাসে মাত্র ছয়জন বোলার অন্তত ২০ টেস্ট খেলার পর ২০ এর নিচে গড় রাখতে পেরেছেন। এর মধ্যে চার জন ইংল্যান্ডের শুরুর টেস্ট যুগে, অন্য দুজন রবিনসন ও ভারতের জসপ্রিত বুমরা।

২১ টেস্ট থেকে ১৫.৫৪ গড় নিয়ে এই তালিকায় সবার প্রথমে বিলি বার্নস। ১৬.৪৩ গড় নিয়ে সিডনি বার্নস দুই নম্বরে। ববি পিল ২০ টেস্টে ১৬.৯৮ গড়ে ১০১ উইকেট নিয়ে তৃতীয় স্থানে। ৩৩ টেস্টে ১৭.৭৫ গড়ে ১১৮ উইকেট নিয়ে চার নম্বরে। রবিনসন জায়গা করে নিলেন পঞ্চম স্থানে। আর বুমরা ৫২ টেস্টে ১৯.৭৯ গড়ে ২৩৪ উইকেট নিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.