× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অস্ট্রেলিয়ায় যাচ্ছেন সাব্বির-শামীম

স্পোর্টস ডেস্ক।

১২ আগস্ট ২০২৬, ০৯:৩৬ এএম

ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হাই পারফরম্যান্স স্কোয়াড অংশ নেবে। বাংলাদেশ স্কোয়াডে আছেন সাব্বির রহমান এবং শামীম হোসেন পাটোয়ারী। এছাড়া হাবিবুর রহমান সোহান, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি এবং রিপন মনড্লকেও দলে রাখা হয়েছে। দলটিকে নেতৃত্ব দেবেন ইরফান শুক্কুর। আগামী ১৪ আগস্ট বাংলাদেশ হাই পারফরম্যান্স দল অস্ট্রেলিয়ায় উড়াল দেবে।

বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট, নিউ জিল্যান্ড 'এ' ও নেপাল জাতীয় দলের পাশাপাশি অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের আরও ৬টি দলকে নিয়ে আগামী ২১ আগস্ট শুরু হবে ২০২৬ সালের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ থেকে একটি দল গত কয়েক বছর ধরে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

এই সিরিজটি খেলার জন্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে যাচ্ছে বাংলাদেশ এইচপি দল। 
আগামী ২২ আগস্ট বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ এইচপি। এরপর যথাক্রমে হোবার্ট হারিকেন্স একাডেমি (২৩ আগস্ট), ভিক্টোরিয়া সিএ একাদশ (২৪), অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি (২৫ আগস্ট), নিউ জিল্যান্ড 'এ' (২৭ আগস্ট) ও নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের (২৮ আগস্ট) বিপক্ষে খেলবে ইরফান শুক্কুরের দল।

প্রথম পর্বে সব দল ৬টি করে ম্যাচ খেলার পর সেরা ৪ দলকে নিয়ে ৩০ আগস্ট হবে সেমি-ফাইনালের দুই ম্যাচ। পরে একই দিন সেমি-ফাইনাল জেতা দুই দল নামবে শিরোপার লড়াইয়ে।

ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এসএম মেহরব হাসান, সাইমুন বশির রাতুল, সাব্বির রহমান, রোহানাত দৌল্লা বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন এবং মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী। 
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.