× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ও আমাকে ছাড়িয়ে যাবে: ছেলেকে নিয়ে রোনালদো

০৮ আগস্ট ২০২৬, ১১:২৭ এএম

ছবি: সংগৃহীত।

দীর্ঘ দিন ধরেই বাবার দেখানো পথে হাঁটছে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে। বাবা যে ক্লাবে যায়, সে-ও সেই ক্লাবেই যায়। বাবা ক্রিস্টিয়ানো রোনালদো মনে করেন, ছেলে তার কীর্তিকেও ছাপিয়ে যাবে। তবে একটি বিষয়ে সাবধান করে দিয়েছেন তিনি। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে রোনালদোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে, আল নাসরের অনূর্ধ্ব-১৬ দলের অনুশীলন দেখছেন তিনি। বাকি দলের সঙ্গে অনুশীলন করছিল রোনালদোর ছেলেও।

পাশে বসে থাকা এক কর্তাকে রোনালদো বলেন, ‘ও খুব ভাল ছেলে। সত্যি বলছি, ও খুব ভাল। বাকিরা (সন্তানেরা) আরো বেশি শক্তিশালী।

বিশেষ করে ছোটগুলো। কিন্তু এই ছেলেটাকে নিয়ে কোনও সমস্যা হয় না। ওর বয়সে আমি যেরকম ছিলাম, তার চেয়েও ও শক্তিশালী। আমি ছোটখাটো দেখতে ছিলাম। মনে হয় ও আমার চেয়েও বড় হবে।

কিন্তু খিদে বজায় রাখাই সবচেয়ে কঠিন।’ 

রোনালদো ২০২২-এ আল নাসরে যোগ দিয়েছিলেন। তার পরের বছরই রোনালদোর ছেলে আল নাসরের অনূর্ধ্ব-১৩ দলে যোগ দেয়। তার আগে সে বাবার সঙ্গেই ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে অনুশীলন করত। এ বছরের মার্চে রোনালদোর ছেলেকে দেখা গিয়েছিল অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে অনুশীলন করতে। তার পর পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলেও অনুশীলন করেছে। অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ম্যাচও খেলেছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.