× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফাইনালের আগে দেখা যাবে না মেসি-রোনালদো দ্বৈরথ

স্পোর্টস ডেস্ক।

২৮ জুন ২০২৬, ১১:৫২ এএম

ছবি: সংগৃহীত।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা ছিল। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় না পাওয়ায় সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে। এখন আর্জেন্টিনা ও পর্তুগালের দেখা হতে পারে একমাত্র ফাইনালেই।

বাংলাদেশ সময় রোববার (২৮ জুন) ভোরে মায়ামি স্টেডিয়ামে ‘কে’ গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

রানার্সআপ হওয়ায় নকআউট পর্বের ব্রাকেটের অন্য পাশে চলে গেছে পর্তুগাল। ফলে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে আর মাঠে নামার সুযোগ থাকছে না তাদের। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠতে পারলেই কেবল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হতে পারবেন রোনালদোরা।

পর্তুগালের সামনে অবশ্য কঠিন পথ অপেক্ষা করছে। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ওই বাধা পেরোতে পারলে শেষ ষোলোতে সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন। এরপর কোয়ার্টার ফাইনালে কাগজে-কলমের হিসেবে অপেক্ষা করছে বেলজিয়াম। শেষ চারে উঠলে জার্মানি, ফ্রান্স কিংবা নেদারল্যান্ডসের যেকোনো একটি দলের বিপক্ষে খেলতে হতে পারে পর্তুগালকে।   

অন্যদিকে আর্জেন্টিনাও নিজেদের নকআউটের সব ম্যাচ জিততে পারলেই কেবল ফাইনালে গিয়ে হতে পারে ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতীক্ষিত এক লড়াই—মেসি বনাম রোনালদো।

অথচ কলম্বিয়ার বিপক্ষে জয় পেলেই চিত্রটা ভিন্ন হতে পারত। সেক্ষেত্রে একই ব্রাকেটে থাকায় নিজেদের রাউন্ড অব ৩২ ও শেষ ষোলোর ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হওয়ার সুযোগ ছিল আর্জেন্টিনা ও পর্তুগালের।

এদিকে পর্তুগালের বিপক্ষে ড্র করে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে ঘানা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.