× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাবাকে মাশরাফি: আমি মারা গেলে আমার লাশ নড়াইলে নিয়ো না

স্পোর্টস ডেস্ক।

১৪ মে ২০২৬, ১৩:২২ পিএম

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সম্প্রতি লোকচক্ষুর আড়ালে থাকা মাশরাফির, “মৃত্যুর পর তার মরদেহটি যেন নড়াইলে না নেওয়া হয়”, এ ধরনের একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক এ অধিনায়কের বাবা গোলাম মুর্তজা একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফির এ বক্তব্যটি তুলে ধরেন। 

ওই সাক্ষাৎকারে তিনি মাশরাফির বর্তমান মানসিক অবস্থা নিয়েও কথা বলেন। 

গোলাম মর্তুজার ভাষ্যমতে, প্রায় দুই বছর ধরে বন্দি জীবন কাটানো মাশরাফি এখন একদম চুপচাপ। প্রয়োজন ছাড়া পরিবারের সঙ্গেও খুব একটা কথাও বলেন না বলেও জানান মাশরাফির বাবা।

২০২৪ সালের ৫ আগস্টের পর মাশরাফির নড়াইলের বাড়িটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। আর এই বিষয়টি মেনে নিতে পারেননি নড়াইল এক্সপ্রেস খ্যাত সাবেক এই ক্রিকেটার। ওইসময়ই তিনি তার বাবার উদ্দেশে বলেছিলেন, “আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিয়ো না।”

পরিবারের আর্থিক অবস্থা নিয়েও ওই সাক্ষাৎকারে কথা বলেছেন গোলাম মুর্তজা। বর্তমানে তাদের অবস্থা খুবই করুণ জানিয়ে তিনি বলেন,“আমাদের নগদ টাকা-পয়সা কখনোই তেমন ছিল না। আমরা ধান্দাবাজি করে চলিনি। জমি-জমা ও খামার নিয়েই জীবন চলে। কেউ বলতে পারবে না, আমি বা আমার পরিবারের কেউ কোনো অনিয়মের সঙ্গে জড়িত।”


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.