× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লিভারপুলের বিপক্ষে একচেটিয়া আক্রমণে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক।

০৯ এপ্রিল ২০২৬, ১৪:২১ পিএম

ছবি: সংগৃহীত।

ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া লিভারপুলের বিপক্ষে একচেটিয়া আক্রমণে জয় পেলো পিএসজি। বুধবার (৮ এপ্রিল) ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জয় তাদের ২-০ ব্যবধানে। এই জয় সেমিফাইনালের পথে এগিয়ে রাখলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।   

প্যারিসের মাঠে শুরু থেকে পজিশন রাখায় একচেটিয়া চাপ ধরে রেখে একাদশ মিনিটে লিভারপুলের জালে বল পাঠান পিএসজির দিজিরে দুয়ে। ৩২ মিনিটে খাভিচা কাভারাৎস্খেলিয়ার শট ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি গিওর্গি মামার্দাশভিলি। পাঁচ মিনিট পর দুয়ের প্রচেষ্টাও রুখে দেন লিভারপুলের জর্জিয়ান গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ ধরে রাখে স্বাগতিকরা। উগো একিটিক ও উসমান দেম্বেলের সুযোগ মিসের পর ৬৫ মিনিটে খাভিচা অসাধারণ নৈপুণ্যে ব্যবধান বাড়ান। বা-পাশের সাইডলাইন থেকে জোয়াও নেভেসের রক্ষণচেরা পাস পেয়ে গোলরক্ষককে কাটিয়ে গোলটি করেন জর্জিয়ান উইঙ্গার। বাকি সময়ে গোলের সুযোগ পেয়েও জয়ের ব্যবধান বাড়াতে পারেনি গত মৌসুমে প্রথমবার ইউরোপসেরার ট্রফি ঘরে তোলা প্যারিসের ক্লাবটি। সারা ম্যাচে পিএসজি অধিনায়ক দেম্বেলে একাই নষ্ট করেন তিনটি সুযোগ। ২০২৫ সালের ব্যালন ডি অর বিজয়ী এই ফরাসি ফরোয়ার্ডের জোরালো শট নির্ধারিত সময়ের তিন মিনিট আগে পোস্টে বাধা পায়। আগামী মঙ্গলবার লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে হবে ফিরতি লেগ কোয়ার্টার ফাইনাল। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.