× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এই দেশে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়: রুহুল কবির রিজভী

ডেক্স রিপোর্ট

২১ নভেম্বর ২০২৬, ১২:৪০ পিএম

ছবি: সংগৃহীত।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এ দেশে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, আর কোনো স্ত্রী যেন স্বামী হারা না হয়, কোনো বোন যেন ভাই হারা না হয়। এসব বিষয় খেয়াল রেখেই কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু যাদের জিব্বায় রক্তের তৃষ্ণা, রক্তের স্বাদ, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। তাই দেশ থেকে বিতাড়িত হয়েও তাদের স্বাদ মেটেনি, রক্তের তৃষ্ণা আরও গভীর হয়েছে।

শুক্রবার নড়াইলের কালিয়ায় শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের এসব কথা বলেন রুহুল কবির রিজভী। নিহত সোহেল মোল্যার বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুণ্ডু, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসানসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.