× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

ডেক্স রিপোর্ট

০৫ নভেম্বর ২০২৬, ১৪:০৪ পিএম

ছবি: সংগৃহীত।

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে  সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলের স্ত্রী ও নারী নেত্রী নাঈমা খন্দকার।

তিনি জানান, ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) চিকিৎসা নেবেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী বিলকিস আক্তার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।

তার দ্রুত সুস্থতা, নিরাপদ যাত্রা ও সফল চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সবার দোয়া চেয়েছেন পুত্রবধূ নাঈমা খন্দকার।

উল্লেখ্য, ২০২৩ সালে একই হাসপাতালে বিএনপির এই সিনিয়র নেতার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল।

ড. খন্দকার মোশাররফ হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসন থেকে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন।

এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুন এবং ২০০১ সালে বিএনপি থেকে নির্বাচিত হয়ে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.