× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, প্রক্টরকে জাতীয় ছাত্রশক্তির ৩ দফা দাবি

ডেস্ক রিপোর্ট।

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ এএম

ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে তিন দফা দাবি পেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে জগন্নাথ হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার পর তারা এই কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার তদন্ত ও ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।

জাতীয় ছাত্রশক্তির নেতারা বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এ সময় জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম, সাংগঠনিক সম্পাদক জহির রাইয়ান, মুশফিক হাসান, আমিনুল ইসলাম, রিয়াদুস সালেহীন, তানভীর নজরুল, তালহাসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রক্টরের কাছে জাতীয় ছাত্রশক্তির পেশ করা তিন দফা দাবি হলো—
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ

১. অবিলম্বে ককটেল বিস্ফোরণের ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারী ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে হবে।

ঢাবিতে তিন ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

২. নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যেসব কর্মী এখনো ছদ্মবেশে ক্যাম্পাসে অবস্থান করছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

৩. ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করে অবিলম্বে শিক্ষার্থীদের জন্য শতভাগ নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। এর আগে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও শহীদ মিনার আবাসিক এলাকা সংলগ্ন সড়কে দুটি এবং টিএসসি এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন্ন ছাত্র সংগঠন।
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.