× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরাদ্দকৃত ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা চাইলেন জামায়াত এমপি

ডেস্ক রিপোর্ট।

১৮ জুন ২০২৬, ১৩:২০ পিএম

ছবি: সংগৃহীত।

সরকার থেকে বরাদ্দকৃত ফ্ল্যাটগুলোতে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর এমপি মু. মিজানুর রহমান।

বুধবার ১৭ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে হওয়া সংসদ অধিবেশনে এ দাবি করেন তিনি।

এমপি মিজানুর রহমান বলেন, ‘আমরা বাজেটের ওপর কথা বলছি। সম্পূরক বাজেটও পাস হয়েছে এই সংসদে। কিন্তু এই সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে জানালা-দরজার পর্দাগুলো এখনো ঝোলানো হয়নি।’

তিনি  বলেন, ‘আমরা শুনেছিলাম, আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়া হবে। এই পর্দা, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন পাওয়ার জোর দাবি জানাচ্ছি।’

২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটটি শুধু বড় নয়, এর ঘাটতির অঙ্কটিও নিঃসন্দেহে অনেক বড় বলে উল্লেখ করেন মিজানুর রহমান। তিনি বলেন, ‘এই ঘাটতি পূরণে সরকারকে দেশি ও বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হবে। সরকার যদি বিদেশি, আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর কাছ থেকে ঋণ নিতে পারে, এটা কিছুটা ভালো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই বিদেশি ঋণ পাওয়ার নিশ্চয়তা অনেক ক্ষেত্রেই কমে গেছে।’

‘দেশের ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হলে, এমনিতেই ব্যাংকগুলোয় ঋণখেলাপি বৃদ্ধি পেয়েছে, ব্যাংক খাত দেউলিয়া হয়ে যেতে পারে’ বলে আশঙ্কা প্রকাশ করেন এই এমপি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.