ছবি: সংগৃহীত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের রাজনৈতিক অবস্থান, ডাকসু নির্বাচন এবং ছাত্র রাজনীতির সংস্কৃতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
শনিবার (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, বিরিয়ানি ও বিভিন্ন উপহারের মাধ্যমে শিক্ষার্থীদের একটি অংশের ‘বিবেক কেনা’ হচ্ছে। একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবেশ ও ছাত্ররাজনীতির ধারা নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।
কালবেলার পাঠকদের জন্য নিম্নে রাশেদ খাঁনের ফেসবুক পোস্টটি হুবহু তুলে দেওয়া হলো—
বিরিয়ানির বিনিময়ে বিক্রি হচ্ছে বিবেক, শিক্ষার্থীদের নিয়ে রাশেদ খাঁনের ক্ষোভ
প্রতিশ্রুতি বনাম বাস্তবতা : নবম পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ
শিবির যেভাবে নবীনবরণে খাওয়াচ্ছে, আগামীর ডাকসু শিবিরের! ঠিক এভাবেই বলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী! আরও যারা বক্তব্য দিয়েছে, ঠিক একই রকম কথা। তার মানে বিরিয়ানির বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশের বিবেক কেনা যাচ্ছে! সত্যিই অবাক হয়েছি। আমাদের সময়ও এত থার্ডক্লাশ মনুষ্যত্ব শিক্ষার্থীদের মধ্যে দেখি নাই। মনুষ্যত্ব এখন টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে! ঠিক গত ডাকসু নির্বাচনেও ওয়েলফেয়ার ম্যাকানিজমের নামে টাকা বিতরণ করে ও বিরিয়ানি খাইয়ে শিক্ষার্থীদের একটি অংশের বিবেক কিনেছে শিবির! এ জন্যই ডাকসুর অতীত ঐতিহ্য ও গুরুত্ব আর নেই! যেভাবে বিবেক লোপ পেয়েছে, এক্ষেত্রে বাংলাদেশ যতদিন না উন্নত রাষ্ট্র হবে সামান্য টাকা দিয়ে ও বিরিয়ানি খাইয়ে শিক্ষার্থীদের বিবেক কেনাবেচাও আর বন্ধ হবে না।
বিরিয়ানির বিনিময়ে বিক্রি হচ্ছে বিবেক, শিক্ষার্থীদের নিয়ে রাশেদ খাঁনের ক্ষোভ
রাত থেকে সড়কে কড়াকড়ি, অস্ত্র বহন ও সভা-সমাবেশ নিষিদ্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে সত্যিই আমি লজ্জিত ও ব্যথিত। এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় মাহমুদুর রহমান মান্না ভাইয়ের বক্তব্য শোনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা নাকি ক্লাসরুম ছেড়ে বারান্দায় এসে দাঁড়িয়ে থাকত। আর এখন অপেক্ষা করছে কোন সংগঠন নবীনবরণে সামান্য কিছু জিনিস উপহার দিবে আর বিরিয়ানি খাওয়াবে! লজ্জা! লজ্জা! লজ্জা! আর এসব কারণে ববি হাজ্জাজ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টার বললেও খুব বেশি প্রতিবাদ হয়নি! আমি নিজেও প্রতিবাদ করার সাহস করতে পারিনি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান আজ তলানিতে নিয়ে গেছে একটি গোষ্ঠী! এখানে আজকাল মনুষ্যত্ব চর্চার থেকে মনুষ্যত্ব বিক্রি বেশি হয়! এর হাত থেকে বিশ্ববিদ্যালয়কে রক্ষার জন্য মনুষ্যত্ব-সম্পন্ন শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে। শিবির কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা এবং নষ্ট ও বিবেক কেনার রাজনীতি থেকে বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
