× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘মেজরিটির দোহাই দিয়ে ফ্যাসিজম চাপালে আবারও জুলাইয়ের পথে ধাবিত হবে দেশ’

ডেস্ক রিপোর্ট।

০২ মে ২০২৬, ১৪:০৩ পিএম

ছবি: সংগৃহীত।

জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি সরকার মেজরিটির দোহাই দিয়ে ফ্যাসিজম চাপিয়ে দিলে আবারও একটা জুলাইয়ের রক্তাক্ত পথে ধাবিত হবে দেশ।

তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটকে আলাদা করে ফেলেছে সরকার। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বললেও গণভোটকে এড়িয়ে গিয়ে হাসিনার পথে হাঁটছে সরকার। জুলাই সনদ অনুযায়ী বিদেশী চুক্তি পার্লামেন্টের উচ্চ কক্ষকে জানানোর কথা থাকলেও সরকার দিল্লির কাছে দাসখদ দিয়ে তা মানছে না।

‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কথা বলে। 

শনিবার (২ মে) সকালে খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন মহানগর জামায়াত ইসলামের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন হেলাল। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.