× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অনিয়ম দূর করতে সরকার জোরালো পদক্ষেপ নেবে: ইশরাক হোসেন

ডেস্ক রিপোর্ট।

০১ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পিএম

ছবি: সংগৃহীত।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধাদের তালিকায় অ-মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তি মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এ ধরনের অনিয়ম দূর করতে সরকার জোরালো পদক্ষেপ নেবে।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আলোচনায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, অনেকেই মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন। তবে মুক্তিযোদ্ধাদের আগে ‘ভুয়া’ শব্দটি ব্যবহার করাকে তিনি অসম্মানজনক মনে করেন। এর পরিবর্তে ‘অ-মুক্তিযোদ্ধা’ বলা উচিত বলে মত দেন তিনি।

বিগত সময়ে মুক্তিযোদ্ধাদের তালিকায় অনিয়ম হয়েছে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতেই দপ্তর গেজেটভুক্ত বা বাতিলের সিদ্ধান্ত নেয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.