ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর শহরের রাস্তায় যানবাহন চলকদের ও ফুটপাতের ব্যাবসায়ীদের মাঝে ধরনের শীষ ও বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট এম এ মান্নানের ছবি প্রিন্ট করা টি-শার্ট বিতরণ। ৫-ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে এই ভিন্ন ধরনের প্রচারণা করেন যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ ও তার কর্মীরা।
এই সময় পৌর শহরের জনসাধারণের মাঝে এক অন্য রকম আনন্দ দেখা দিয়েছে। এই প্রচারণার মাধ্যমে এ্যাডভোকেট এম এ মান্নানের পক্ষে নবীনগের উন্নয়নের বার্ত পৌঁছে দেওয়া।সমবায় সুপার মার্কেটের সামনে থেকে এই প্রচারণা শুরু হয়।এই প্রচারণা শেষ হয় উপজেলা গেইটের সামনের রাস্তায়।
এমন উপহার পেয়ে রিক্সা, ইজিবাইক চালক ও ভাসামান ব্যাবসায়ীরা ধন্যবাদ জানিয়েছেন।এবং বলেছেন এমন করে ভোট চাইতে আগে দেখিনি। সত্যিই এটা একটি ভালো উদাহরণ ও প্রশংসনীয় কাজ।
এই সময় যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ বলেন ২৪৭ ব্রাহ্মণবাড়ীয়া ৫ নবীনগর আসনের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট এম এ ধানের শীষে লড়ছেন তিনি নবীনগর উপজেলার সকল প্রার্থী থেকে একটু আলাদা। উনি ৪০ বছর বিএনপির রাজনীতি করে আসছেন।দেশ যখন ফ্যাসিস্টদের হাতে ছিলো তখন কেউ দলীয় পদ নিতে চাননি ভয়ে।তখন তিনি জীবনের মায়া না করে দলের জন্য জেলার দায়িত্ব নিয়েছেন। তাই দল উনাকে উনার ত্যাগের মূল্যায়ন করেছে।যারা বিএনপিকে বিশ্বাস করে ধানের শীষকে জিয়া পরিবারের প্রতীক হিসেবে জানেন তারা কখনো ধানের শীষের বিরুদ্ধীতা করে পারে না। তাই আমি বলবো ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে জিয়া পরিবারের পাশে থাকবেন।