× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হজে না যেতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট।

০৮ এপ্রিল ২০২৬, ১৮:২২ পিএম

ছবি: সংগৃহীত।

সৌদি আরবে অবস্থানরত এবং সেখানে ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদেরকে পবিত্র হজ পালন না করতে পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

গার্ডিয়ানের প্রতিবেদনের বরাত দিয়ে বুধবার (৮ এপ্রিল) মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষের দেওয়া ভ্রমণ সতর্কতার কারণে দেশটিতে ভ্রমণ গুরুত্বসহকারে পুনর্বিবেচনা করা উচিত। বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, এ বছর মক্কায় বাৎসরিক হজ-এ অংশগ্রহণ না করার জন্য।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান যুদ্ধাবস্থা ও আঞ্চলিক অস্থিরতার কারণে মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা কঠিন হতে পারে। এই সময় যে কোনো বড় জমায়েত বা ভ্রমণে বাড়তি ঝুঁকি থাকায় মার্কিন প্রশাসন তাদের নাগরিকদের সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেছে।

হজ-২০২৬ সংক্রান্ত নিয়মাবলী

আগামী ১৮ এপ্রিল থেকে মক্কায় প্রবেশে কঠোর নিয়ম কার্যকর হবে।

হজ পারমিট, মক্কার রেসিডেন্স আইডি বা বৈধ কর্মপরমিট ছাড়া প্রবেশ করা যাবে না।

অন্য ভিসাধারীদের ওই সময়ের আগে মক্কা ত্যাগ করতে হবে।

মার্কিন নাগরিকদের অবশ্যই সৌদি সরকারের নির্ধারিত ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধ হজ পারমিট ও ভিসা নিতে হবে।

সতর্কবার্তায় আরও বলা হয়, অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে প্রবেশ নিষিদ্ধের পাশাপাশি জরিমানা, আটক বা বহিষ্কারের মুখে পড়তে হতে পারে। ওমরাহ ভিসায় প্রবেশের শেষ তারিখ ছিল ৩ এপ্রিল এবং এই ভিসাধারীদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। এসব নিয়ম জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.