× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ

ডেক্স রিপোর্ট

২১ নভেম্বর ২০২৬, ১৯:৩৭ পিএম

ছবি: সংগৃহীত।

জাতিসংঘের ‘ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬’-এ ১৯৪টি দেশের মধ্যে তিন ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এর মাধ্যমে দেশটি প্রথমবারের মতো দুই অঙ্কের র‍্যাঙ্কিংয়ে প্রবেশ করল। ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

এ বছর সর্বকালের সর্বোচ্চ ০.৬৮৯৩ স্কোর অর্জন করে ‘হাই ইজিডিআই’ (উচ্চ ই-গভর্নমেন্ট) শ্রেণিতে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ, যা ২০২৬ সালের বৈশ্বিক গড় স্কোরের (০.৬৬৭৫) চেয়েও বেশি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, সূচকটির দুটি উপাদানেও বাংলাদেশ রেকর্ড স্কোর গড়েছে—অনলাইন সার্ভিস ইনডেক্সে (ওএসআই) ০.৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) ০.৬৯।

জাতিসংঘের ইউএন ডেসা প্রকাশিত ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’ অনুযায়ী, এবারের তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। নাগরিক সেবায় ডিজিটাল সক্ষমতা ও অবকাঠামোগত অগ্রগতির তিনটি মানদণ্ডের ভিত্তিতে তৈরি এই সূচকে এবার ১৫১টি দেশ উচ্চ বা অত্যন্ত উচ্চ শ্রেণিতে জায়গা করে নিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.