× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডেঙ্গু পরিস্থিতি দেখতে বিভিন্ন হাসপাতাল ঘুরছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।

১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ এএম

ছবি: সংগৃহীত।

ডেঙ্গু ও পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে সরকারপ্রধান গুলশানের বাসা থেকে বেরিয়েছেন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব হাসান শিপলু।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা অবস্থা কেমন তা দেখতে বাসা থেকে বেরিয়েছেন। তিনি ৯টা ১০ মিনিটে বাসা থেকে বেরিয়েছেন।”

হাসান শিপলু বলেন, “প্রথমে যাচ্ছেন উত্তরার কুয়েত-মৈত্রী হাসপাতালে। সেখানে তিনি সরেজমিনে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের কর্তৃপক্ষ কী কী ব্যবস্থা নিয়েছে তা দেখবেন।”

উপ প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখবেন।

গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি।
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.