× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫২৮

ডেস্ক রিপোর্ট।

০৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ এএম

ছবি: সংগৃহীত।

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৬৭ জন, ওয়ারী বিভাগ ৭৫ জন, মতিঝিল বিভাগ ৫৩ জন, তেজগাঁও বিভাগ ৭৩ জন, মিরপুর বিভাগ ১০২ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৬৩ জন, গোয়েন্দা বিভাগ ৯ জন ও সিটিটিসি ১ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২.৬ গ্রাম হেরোইন, ২টি চাকু, ১টি বাস, ৯টি মোবাইল ফোন, ২৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প, নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা, ভেজাল ওষুধ ও প্রসাধনীসহ এগুলো তৈরির সরঞ্জাম (সিরাপ ৬২৭টি, ক্যাপসুল ৬০০০টি, ফেসওয়াস ৩০টি, শ্যাম্পু ৩১০টি, সাদা পাউডার ৫ কেজি, হাইজিন ওয়াসের খালি মোড়ক ও বোতল ১৫০ টি, লেভেলবিহীন সিরাপের বোতল ৩০০টি, ক্যাপসুল সেল ভরার মেশিন, ক্যাপসুল ভরার যন্ত্রাংশ ৬টি ও লেভেল লাগানোর ২টি সাচ) উদ্ধার করা হয়।

আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.