× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্দিষ্ট কোন ব্যক্তির বিরুদ্ধে নয়, তথ্যের উপর ভিত্তি করেই বারে অভিযান: এনবিআর

ডেস্ক রিপোর্ট।

০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ এএম

ছবি: সংগৃহীত।

রাজধানীর বিভিন্ন বারে অভিযান নির্দিষ্ট কোন বিষয়কে কেন্দ্র করে কিংবা কোন ব্যক্তির বিরুদ্ধে নয়, বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করেই পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ববোর্ড।

শনিবার দুপুরের পর থেকে ঢাকার ৪টি বারে অভিযান শেষে গণমাধ্যমে এক ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রিজভী আহম্মেদ।

তিনি বলেন, জাতীয় রাজস্ববোর্ড ও বিভিন্ন সংস্থার সম্মিলিত পরিচালনায় রাজধানীর ৪টি বারে অভিযান পরিচালা করা হয়েছে। এই অভিযানে কাউকে আটকের ঘটনা নেই বলে জানান তিনি।

অভিযানে দুটি বারে ২৫৯ লিটার লিকার জব্দ করা হয়েছে এবং একটি বার থেকে ৬০৮ লিটার মদ জব্দ করা হয়েছে। আরেকটি বারের লাইসেন্স ভিন্ন রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে অভিযুক্ত বারের কর্তৃপক্ষের বিরুদ্ধে।

ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.