× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন

ডেস্ক রিপোর্ট।

০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৫ পিএম

ছবি: সংগৃহীত।

রাজধানীতে হযরত শাহজালাল (রা) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অবস্থিত একটি শপিং মলে ভয়াবহ আগুন লেগেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিমানবন্দরের পাশে সেন্টার পয়েন্ট শপিং মলের ৫ম তলায় একটি রেস্টুরেন্টে এ অগ্নিকাণ্ড ঘটে।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক।

এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন লাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নেভানোর কাজ শুরু করে। পরে আরও দুইটি ইউনিট যোগ দেয়। ছয়টি ইউনিটের চেষ্টায় ১টা ৪০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে।

তিনি আরও জানান, এ পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কারও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.