× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গ্যাস আমদানির নামে ১৭ বছর লুটপাট করা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট।

২৪ আগস্ট ২০২৬, ১২:১৫ পিএম

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (শিবলী) বলেছেন, ‘দেশের মানুষ বিদ্যুৎ না পাওয়ার কারণ হচ্ছে গ্যাসের আমদানি নির্ভরতা। ফ্যাসিবাদ গত ১৭ বছরে কিছু করেনি। বরং গ্যাস আমদানির নামে টাকা লুটপাট করেছে।’

রোববার (২৩ আগস্ট) বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রেসসচিব জানান, শিগগিরই তারেক রহমান সরকারের নেতৃত্বে এ সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, ‘আগামীতে আমদানি নির্ভরতা কমিয়ে আমরা আমাদের নিজস্ব সোর্স থেকে গ্যাস উৎপাদন করতে পারলে বিদ্যুতের আর কোনো সমস্যা হবে না।

বিএনপি এদেশের মানুষের হৃদয়ের কথা জানে। সকল ধর্ম বর্ণ ও মতের মানুষজন নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ইতিমধ্যেই পরিকল্পনার বাস্তবায়ন চলছে।’

তিনি আরো বলেন, ‘শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক, চিকিৎসকসহ সকল পেশার লোকজনকে নিয়ে আলাদা আলাদা প্ল্যান রয়েছে। ২৪ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান স্বদেশ প্রত্যাবর্তনের দিন ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে যে কমিটমেন্ট দিয়েছিল, অবশ্যই তার সফল বাস্তবায়ন হবে। মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে, এজন্য একটু ধৈর্য ধরতে হবে।’

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.