× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশের পথে যাত্রা শুরু করেছেন হাজিরা

ডেস্ক রিপোর্ট।

৩০ মে ২০২৬, ১১:৫২ এএম

ছবি: সংগৃহীত।

তিন জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে এ বছরের হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করেছেন হাজিরা। শুক্রবার (২৯ মে) আনুষ্ঠানিকতা শেষে রাত থেকেই সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরার যাত্রা শুরু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি হজ ফ্লাইট ছেড়ে যায়। সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটের (এসভি-৫৮০৬)-এর মাধ্যমে হাজীদের দেশে ফেরার কার্যক্রম শুরু হলো।

প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি বাংলাদেশে ফিরছেন। হজের ফিরতি ফ্লাইট চলবে আগামী ১ জুলাই পর্যন্ত।

এর আগে ১৭ এপ্রিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২১ মে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, আবাসন এবং ভিসাসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এছাড়া হজযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল।

মন্ত্রণালয়ের দাবি, এসব প্রস্তুতির ফলে কোনো ধরনের বড় সূচি বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদি আরবে যাত্রা করতে সক্ষম হয়েছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.