× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেন জ্বালানির দাম বাড়াচ্ছে না সরকার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।

১৫ এপ্রিল ২০২৬, ১৬:২৪ পিএম

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, বিগত সরকারের রেখে যাওয়া উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় সরকার জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না। তবে আগামীতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।   

বুধবার (১৫ এপ্রিল) পরিকল্পনা মন্ত্রণালয়ে এনএসিতে অ্যাডভাইজরি কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব জানান তিনি। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা দাবি করেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের নেতিবাচক প্রভাব সামাল দেবার চেষ্টা করে যাচ্ছে সরকার। পাম্পগুলোতে আগের মতোই জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। 

তিনি বলেন, বিএনপি সব সময় অর্থনীতির কঠিন পরিস্থিতির মধ্যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। এবং প্রতিবারই সব চ্যালেঞ্জ উতরিয়ে গেছে। আওয়ামী লীগ উন্নয়নের মিথ্যা বয়ান তৈরি করলেও বিএনপির রেখে যাওয়া প্রবৃদ্ধিকে স্পর্শ করতে পারেনি বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা মন্তব্য করেন।    


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.