× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কৃষিখাতে বিনিয়োগ বাড়াতে বিশ্বব্যাংকের আগ্রহ, ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ

ডেস্ক রিপোর্ট।

৩০ মার্চ ২০২৬, ০৯:৫৫ এএম

ছবি: সংগৃহীত।

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে  বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল। রোববার (২৯ মার্চ) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমের। বৈঠকের শুরুতে মন্ত্রী প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং প্রতিনিধিরা নতুন দায়িত্ব গ্রহণে তাকে শুভেচ্ছা জানান।

বৈঠকে কৃষিমন্ত্রী জানান, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরে পরীক্ষামূলকভাবে বিভিন্ন জেলার ১১টি ব্লকে এ কার্যক্রম শুরু হবে এবং পরে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকদের স্বার্থ রক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং কৃষিখাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

বিশ্বব্যাংকের প্রতিনিধিরা কৃষি উপকরণ সরবরাহ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং বাজার উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। মন্ত্রী এ প্রস্তাবকে স্বাগত জানান এবং সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং কৃষকদের জীবনমান বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.