× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৬ মার্চ দিনাজপুরে সাহাপাড়ায় খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী

০৯ মার্চ ২০২৬, ০৯:৪০ এএম

ছবি: সংগৃহীত।

আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রোববার (৮ মার্চ) দুপুর ২ টায় দিনাজপুরের কাহারোল উপজেলার খাল খনন কর্মসূচির প্রস্তুতি দেখতে এসব কথা জানান এ্যানি। এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ পানি উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব ও বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ১৬ই মার্চ খাল পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খননের মধ্যে দিয়ে জন গুরুত্বপূর্ণ ও জনদাবি অনুযায়ী কর্মসূচি শেষ করা হবে।

তিনি বলেন, সেচ ব্যবস্থায় অভাব ও জলাবদ্ধতা নিরসনে শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি। হাজারো মানুষের কাঙ্ক্ষিত দিনাজপুরে কাহারোলে খাল খনন কর্মসূচির দীর্ঘদিনের দাবি।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আদলে সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে দিনাজপুর জেলার কাহারোলের বলরামপুর ও বীরগঞ্জ উপজেলার ভবানীপুর খাল খনন করা হবে। দেশের নদী, খাল ও জলাশয়গুলো পূর্ণাঙ্গভাবে খননের যে মহাপরিকল্পনা নেয়া হয়েছে এটি তারই অংশ। বলরামপুর সাইতারা ১২ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন ছাড়াও জলাবদ্ধতা নিরসনে একটি স্লুইসগেট নির্মাণ করা হবে। এতে সেচ খরচ উল্লেখযোগ্য হারে কমবে এবং কৃষকরা সরাসরি লাভবান হবেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.