× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পদ ছাড়ছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

ডেস্ক রিপোর্ট।

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩১ পিএম

ছবি: সংগৃহীত।

পারিবারিক কারণে নিজের দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে পাঠিয়েছেন তিনি। 

এ বিষয়ে জানতে চাইলে সাজ্জাত আলী গণমাধ্যমকে বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছি। আমি অব্যাহতিপত্র পুলিশ সদরদপ্তরে জমা দিয়েছি। 

বর্তমান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হবে চলতি বছরের ২১ নভেম্বর। এর আগেই তিনি পদত্যাগের জন্য আবেদন করলেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের জোর গুঞ্জন শুরু হয়। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আইজিপি বাহারুল আলম পদত্যাগপত্র জমা দেন। 

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেয় সরকার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.