× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফ্যামেলি কার্ড সরাসরি নারীদের হাতে দেয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৭ পিএম

ছবি: সংগৃহীত।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে ফ্যামেলি কার্ড পৌঁছে দেয়ার সিদ্ধান্ত হয়েছে এবং ঈদের আগেই এর কার্যক্রম শুরু হবে। সরাসরি নারীদের হাতে চলে যাবে এটি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বর্তমানে প্রচলিত যেসব ভাতা কার্ড আছে তা চালু থাকবে এবং ফ্যামেলি কার্ডে যে অর্থ দেয়া হবে, তা আগের যে কোনো ভাতার চেয়ে দ্বিগুণেরও বেশি বলেও জানান তিনি৷

এম জাহিদ বলেন, ফ্যামেলি কার্ড চালু করৃতে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি উপ কমিটি করা হয়েছে আর এ কমিটি আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দেবে৷

ফ্যামেলা কার্ড দেয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বিবেচনা করা হবে না এবং কার্ড বিতরণে মধ্যস্বত্ত্বভোগী থাকবে না, সরাসরি প্রতিটি পরিবারের নারীদের হাতে পৌঁছে দেয়া হবে বলেও জানান তিনি৷

তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্য ৫০শতাংশ বাস্তবায়ন করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে ফ্যামেলি কার্ড পৌঁছে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। ঈদের আগেই কার্যক্রম শুরু হবে। এটি যাতে কোনোভাবে বিতর্কিত না হয়, কেউ বৈষম্যের শিকার না হন তা নিশ্চিতে জোর দেয়া হয়েছে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিভিন্ন কার্ড চলমান থাকবে আর এ  কার্ড বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ। আগামী ৩ দিনের মধ্যে জানা যাবে, কতো সংখ্যা বা কতো টাকা পাবেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.