× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাউথইস্ট ব্যাংক পিএলসি জে.পি. মরগান অ্যাওয়ার্ড অর্জন করেছে

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৯ পিএম

সাউথইস্ট ব্যাংক পিএলসি, যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক জে.পি. মরগান চেজ ব্যাংক, এন.এ.-এর "দ্য ২০২৫ ইউ.এস. ডলার ক্লিয়ারিং এলিট কোয়ালিটি রিকগনিশন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অব বেস্ট-ইন-ক্লাস" পুরস্কার অর্জন করেছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম।


এছাড়াও উক্ত অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি,-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. খালিদ মাহমুদ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ এবং ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


সাউথইস্ট ব্যাংক পিএলসি,-এর চেয়ারম্যান জনাব এম, এ, কাশেম জে.পি, মরগান চেজ ব্যাংক এন.এ. এর বাংলাদেশ প্রতিনিধি কার্যালয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ট্রেজারি সার্ভিস, জনাব সাজ্জাদ আনামের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন।


এম টি ১০৩ লেনদেন প্রক্রিয়াকরণে ৯৯.৭১% স্ট্রেইট ধ্রু প্রসেসিং (এসটিপি) হার বজায় রেখে সাউথইস্ট ব্যাংক পিএলসি, জে.পি, মরগানের কঠোর এসটিপি পারফরম্যান্স মানদণ্ড অতিক্রম করেছে। এই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ জে.পি. মরগান সাউথইস্ট ব্যাংক পিএলসি'কে উক্ত পুরস্কারে ভূষিত করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.