× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওয়ালটন ও পিকাবুর যৌথ উদ্যোগে বাজারে নতুন ইনভার্টার এসি

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৭ পিএম

গ্রাহকদের আধুনিক কুলিং সল্যুশন ও সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম সুবিধা পৌঁছে দিতে ওয়ালটন ও শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবু এক বিশেষ অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ওয়ালটনের উন্নত প্রযুক্তির ১.৫ টন প্রাইম ইনভার্টার এসি এখন দেশের ক্রেতারা ঘরে বসেই সংগ্রহ করতে পারবেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে, অত্যাধুনিক মডেলের এই এসিটির একমাত্র বিক্রেতা হিসেবে কাজ করবে পিকাবু। মূলত গ্রীষ্মের দাবদাহে সঠিক পণ্য নির্বাচনে গ্রাহকদের বিভ্রান্তি দূর করতে এবং পারফরম্যান্স ও এনার্জি এফিশিয়েন্সির সমন্বয়ে এই বিশেষ মডেলটি বাজারজাত করা হয়েছে।


ওয়ালটন ১.৫ টন রিভারাইন প্রাইম ইনভার্টার এসি (WSI-RIVERINE-18M) গ্রাহকদের জন্য থাকছে বিশেষ বাজারমূল্যে। পণ্যটির সঙ্গে থাকছে আকর্ষণীয় কিস্তি সুবিধা, ফ্রি ইনস্টলেশন এবং অফিশিয়াল ওয়ালটন ওয়ারেন্টি, যা ঝামেলামুক্ত কেনাকাটার পূর্ণ নিশ্চয়তা দেয়। অফলাইন বাজারের মূল্য বৈষম্য ও পণ্যের অপ্রাপ্তি জনিত সমস্যা থেকে ক্রেতাদের স্বস্তি দিতেই মডেলটি শুধুমাত্র অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিকাবুর দেশব্যাপী শক্তিশালী ডেলিভারি নেটওয়ার্কের কারণে দেশের যেকোনো প্রান্তের ক্রেতারা খুব সহজেই পণ্যটি তুলনা করার ও কেনার সুযোগ পাবেন। বাজার সংশ্লিষ্টদের মতে, ওয়ালটন ও পিকাবুর এই গ্রাহক-কেন্দ্রিক পদক্ষেপ দেশের এসি বাজারে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.