× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘শাপলা কলি’ প্রতীক কারও চাপে যুক্ত করা হয়নি: ইসি সচিব

ডেস্ক রিপোর্ট।

৩০ অক্টোবর ২০২৫, ১৯:৪৩ পিএম

ছবি: সংগৃহীত।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে কমিশনের নিজস্ব বিবেচনায়, কোনো রাজনৈতিক দলের চাপে নয়।

তিনি স্পষ্ট করে বলেছেন, শাপলা ও শাপলা কলি এক নয়, পার্থক্য আছে। শাপলা কলি প্রতীক কারও চাপে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। কমিশন মনে করেছে, তাই যুক্ত করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব এই মন্তব্য করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশন (ইসি) এদিন একটি মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং অধিদপ্তর ও কর্তৃপক্ষের মহাপরিচালক, চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

এনসিপির (ন্যাশনাল কনভেনশন পার্টি) চাপে শাপলা কলি প্রতীক তালিকায় যুক্ত করা হলো কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব চাপ প্রয়োগের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.