× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতিসংঘ মহাসচিব এখন ঢাকায়

ডেস্ক রিপোর্ট

১৩ মার্চ ২০২৫, ১৭:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। আজ (১৩ মার্চ) বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এরপর গুতেরেস হোটেল ইন্টারকনটিনেন্টালে পৌঁছান।

আগামীকাল (১৪ মার্চ) সকাল ৯টায় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু অগ্রাধিকারবিষয়ক প্রধান উপদেষ্টা . খলিলুর রহমান গুতেরেসের সঙ্গে হোটেলে সাক্ষাৎ করবেন। পরে, জাতিসংঘ মহাসচিব সকাল ১০টায় প্রধান উপদেষ্টা . ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করবেন।

বৈঠক শেষে, গুতেরেস রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য কক্সবাজার যাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি সেখানে পৌঁছালে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ উপদেষ্টা ফারুক--আজম তাকে স্বাগত জানাবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.