× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

Happy Chocolate Day আজ

০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৭ এএম

সারা বিশ্বে শুরু হয়ে গেছে প্রেমের সপ্তাহ। গোলাপ আর প্রেম নিবেদনের দিনের পরেই এসে গেছে চকলেট ডে। ভালোবাসার উৎসব ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। আর ভ্যালেন্টাইন সপ্তাহের তৃতীয় দিন অর্থাৎ ৯ ফেব্রুয়ারি চকলেট ডে (Happy Chocolate Day) হিসেবে পালিত হয়।
 
এই দিনে সেন্ট ভ্যালেন্টাইনকে সম্মানিত করা হয়। অনেক দেশে এটি সংস্কৃতির দিক থেকে একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে স্বীকৃত। কিন্তু কোনো দেশেই সরকারি ছুটির দিন হিসেবে বিবেচিত হয় না। ভিক্টোরিয়ান সময় থেকে পুরুষ এবং নারীরা একে অপরকে যে উপহার দিয়েছিলেন তার বড় অংশ ছিল চকলেট।

ওয়াশিংটন ডিসির স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ১৯ শতকে একটি ব্রিটিশ পরিবার তাদের কোকো মাখন ব্যবহার করার উপায় খুঁজছিল। রিচার্ড ক্যাডবেরি যার সমাধান বাতলে দেন।

ভিক্টোরিয়ান যুগে রিচার্ড ক্যাডবেরি নামে এক চকলেট বিক্রেতা হার্ট-শেপড বাক্সে চকলেট ভরে বিক্রি করতেন ভ্যালেন্টাইন উইকে। সেখান থেকে মনের মানুষকে চকলেট উপহার দেওয়ার রীতি দেখতে দেখতে জনপ্রিয় হয়ে ওঠে বিষয়টি। তবে শুধুই হার্ট-শেপড বক্সে নয়, ক্যাডবেরি কোম্পানি এখন নানা রকম চকলেট তৈরি করে থাকে, যা চকলেট ডে-র পাশাপাশি সারা বছর ধরেই বিক্রি হয়।

১৯৫০ সাল থেকে জাপানেও ভ্যালেন্টাইনস ডে-তে চকলেট উপহার দেওয়ার প্রথা শুরু হয় মোরোজফ নামের এক চকলেট প্রস্তুতকারী কোম্পানির হাত ধরে। তবে ওই দেশে কেবল প্রেমিকারাই চকলেট উপহার দেন পুরুষদের।

এভাবেই শুরু হল চকোলেট ডে-র পথচলা। যা উনিশ শতক পার করে একুশ শতকেও সমান জনপ্রিয়।

সূত্র : নিউজ১৮

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.