নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস ম্যানেজার/এরিয়া সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। শনিবার, ১০ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
পদের নাম: টেরিটরি সেলস ম্যানেজার/এরিয়া সেলস ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এমএ
অন্যান্য যোগ্যতা: পাইকারি হারে চাল বিক্রির নতুন সুযোগ শনাক্ত ও তৈরি করা। পাইকারি ক্রেতাদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা ও তা বজায় রাখা, নিয়মিতভাবে বিভিন্ন প্রতিবেদন, মেমো রিপোর্ট প্রস্তুতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৩০ থেকে ৪০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৬