বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ‘অ্যাসোসিয়েট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ফাইন্যান্সিয়াল মার্কেট অপারেশনস ডিপার্টমেন্টে এ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)
বিভাগের নাম: ফাইন্যান্সিয়াল মার্কেট অপারেশনস ডিপার্টমেন্ট
পদের নাম: অ্যাসোসিয়েট
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
অভিজ্ঞতা: ১ বছর; তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন
বয়স: সর্বনিম্ন ২১ বছর
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
আবেদনসংক্রান্ত তথ্য
আবেদন শুরু: ১৫ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৩ আগস্ট ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
বিশেষ শর্ত: ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)