× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে আবারও হামলা চালাতে প্রস্তুত ট্রাম্প

আন্তর্জাতিক ডেক্স।

১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ এএম

ছবি: সংগৃহীত।

ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধের সিদ্ধান্ত নিতে হলে এবারও পিছপা হতেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ যুদ্ধের কারণে রাজনৈতিকভাবে ক্ষতির মুখে পড়তে হতে পারে—এমন আশঙ্কা থাকলেও নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনার সময় যে সমঝোতা স্মারক (এমওইউ) তৈরি হয়েছিল, তা অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে ওই আলোচনার মধ্য দিয়েই ওয়াশিংটন বুঝতে পেরেছে, ইরানের কর্মকর্তাদের বিশ্বাস করা যায় না।

ট্রাম্প বলেন, ‘ওই সময়ের মধ্যে আমরা তাদের খুব ভালোভাবে চিনেছি। আমরা বুঝতে পেরেছি, তাদের বিশ্বাস করা যায় না।’

ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার সিদ্ধান্তের পক্ষেও সাফাই গেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, দীর্ঘমেয়াদে তার এই সিদ্ধান্ত ইতিবাচকভাবেই মূল্যায়িত হবে।

যুদ্ধের সিদ্ধান্ত আবার নেওয়ার সুযোগ পেলে একই পথে হাঁটবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘যদি আবারও একই পরিস্থিতি তৈরি হয়, তাহলে কি আমরা একই সিদ্ধান্ত নেব? এর উত্তর হলো, অবশ্যই হ্যাঁ।’

ট্রাম্প স্বীকার করেন, ইরানের সঙ্গে সংঘাতের প্রভাব নির্বাচনের ওপর পড়েছে। তবে রাজনৈতিক লাভ-ক্ষতির হিসাব করে তিনি কোনো সিদ্ধান্ত নেন না বলেও দাবি করেন।

তার বক্তব্য, রাজনৈতিক পরিণতি যা-ই হোক না কেন, দেশের স্বার্থ বিবেচনা করেই তিনি সিদ্ধান্ত নেবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.