× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৌদি আরবের বিরুদ্ধে এপস্টিনকে কাবার গিলাফ উপহার দেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক।

২৪ অক্টোবর ২০২৬, ১০:৪৩ এএম

ছবি: সংগৃহীত।

সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চলমান রাজনৈতিক ও সামরিক লড়াইয়ে নতুন করে যোগ হয়েছে মার্কিন অপরাধী ও অর্থদাতা জেফরি এপস্টিনের নাম।

মার্কিন বিচার বিভাগ থেকে প্রকাশিত এপস্টিন সংক্রান্ত নথিতে সৌদি রাজপরিবারের সহযোগীদের মাধ্যমে পবিত্র কাবা শরীফের গিলাফের মতো তৈরি নকশাদার কাপড় এপস্টিনের কাছে পাঠানোর তথ্য উঠে আসার পর তা নিয়ে সৌদি বিরোধী প্রচারণা শুরু করেছে গ্রুপটি। শনিবার (২৪ অক্টোবর) দ্য নিউ ইয়র্ক টাইমসের এক তথ্যের ভিত্তিতে এনডিটিভি এই খবর জানিয়েছে।

হুতি গোষ্ঠীটি নিজেদের অফিশিয়াল সংবাদমাধ্যম, বক্তব্য, ভিডিও, গান ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ব্যবহার করে সৌদি আরবের বিরুদ্ধে এই মনস্তাত্ত্বিক প্রচারণা চালাচ্ছ। গত মাসে মেক্কায় হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তোলে রিয়াদ, যা সম্পূর্ণ অস্বীকার করে হুতি প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত বলেন, যারা এপস্টিনকে কাবার গিলাফ উপহার দিয়েছে তারাই মূলত মক্কাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।

এই প্রচারণায় এক্স-এ ২৭ লাখের বেশি অনুসারী থাকা ইয়েমেনি কৌতুক অভিনেতা মুস্তফা আল-মোমারি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করে ভিডিও তৈরি করেছেন এবং স্থানীয় শিল্পীরাও গান রচনা করেছেন। তাছাড়া হুতি নেতা আব্দুল মালেক আল-হুতি তার বিভিন্ন ভাষণে এপস্টিন নথির প্রসঙ্গ তুলে ধরে এটিকে ইহুদিবাদী প্রক্রিয়ার অংশ হিসেবে বর্ণনা করছেন।

হুতিদের এই মিডিয়ার কৌশলটি আন্তর্জাতিকভাবেও প্রভাব ফেলছে, যার ফলে ডানপন্থী মার্কিন পডকাস্টার জেক শিল্ডসের মতো ব্যক্তিরাও হুতিদের এই অবস্থানের প্রশংসা করেছেন। অন্যদিকে নথির এসব তথ্য বা হুতিদের অভিযোগ সম্পর্কে সৌদি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.