× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাম্প ভুল পক্ষে অবস্থান নিয়েছেন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক।

১৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ এএম

ছবি: সংগৃহীত।

রাশিয়ার সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি অভিযোগ করে বলেছেন, রুশ জ্বালানি আমদানিতে সম্মত হয়ে ওয়াশিংটন ইতিহাসের ‘ভুল পক্ষ’ বেছে নিয়েছে।

একই সঙ্গে মস্কোর বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে শক্তিশালী সমর্থন অব্যাহত রাখার জন্য তিনি ট্রাম্পের প্রতি আহ্বান জানান।

ব্রিটিশ টিভি শো ‘পিয়ার্স মরগান আনসেনসরড’-এ দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ট্রাম্পের এই ভূমিকা তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি ট্রাম্পের পরামর্শদাতাদের দিকে আঙুল তুলে প্রশ্ন জানান, সঠিক পথে না থেকে কেন ভুল পক্ষে অবস্থান নেওয়া হচ্ছে। ইউক্রেন একজন গুরুত্বপূর্ণ ও শক্তিশালী অংশীদারকে হারাচ্ছে বলেও তিনি আফসোস প্রকাশ করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে রাশিয়া ৩ লক্ষ মেট্রিক টনেরও বেশি ডিজেল সরবরাহ করবে। ট্রাম্প দাবি করেছেন, বিশ্ববাজারে জ্বালানির উচ্চমূল্য কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  

সম্প্রতি ট্রাম্পের মধ্যস্থতায় জ্বালানি অবকাঠামোতে হামলা না করার যে ‘যুদ্ধবিরতি’ ঘোষণা করা হয়েছিল, তা সমর্থনের কথা জানান জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেন নিজেদের অবকাঠামো ও জনগণকে রক্ষার স্বার্থে তিন দিন কোনো হামলা চালায়নি এবং জবাবও দেয়নি।

কিন্তু তা সত্ত্বেও রাশিয়া চুক্তি ভঙ্গ করে কিয়েভ ও খারকিভের জ্বালানি কেন্দ্রগুলোতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে অন্তত ৬ লক্ষ মানুষকে বিদ্যুৎহীন করে দিয়েছে।  

জেলেনস্কি স্পষ্ট জানান, দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইউক্রেন কৌশলগত অংশীদার যুক্তরাষ্ট্রের ওপরই নির্ভর করে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে প্রয়োজনীয় সমর্থন দেওয়া হোক।
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.