× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আরও অত্যাধুনিক অস্ত্র পরীক্ষার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক।

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ এএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীকে লক্ষ্য করার সক্ষমতা রয়েছে-এমন নতুন অস্ত্র সফলভাবে পরীক্ষা করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের বিগ্রেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি এক সাক্ষাতকারে দেশটির সাম্প্রতিক সামরিক সক্ষমতা ও নতুন অস্ত্র পরীক্ষার বিষয়ে এ দাবি করেন।

মোহেব্বি বলেন, নতুন অস্ত্র বা অস্ত্রগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তবে ইরান নিয়মিত নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য শত্রুদের মোকাবিলায় নতুন অস্ত্র তৈরি ও পরীক্ষা করছে।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হলে দেশটি যুদ্ধক্ষেত্রে আরও অত্যাধুনিক অস্ত্র নিয়ে আসবে।

তবে কোন ধরনের অস্ত্র পরীক্ষা করা হয়েছে বা সেটির সক্ষমতা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি বিগ্রেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.