× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সমাপ্তির পথে; তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক।

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সমাপ্তির পথে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি যোগাযোগ চলছে বলেও দাবি করেছেন তিনি। খবর গালফ নিউজের।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আশা করছি যুদ্ধের শেষের দিকে এগিয়ে যাচ্ছে।তেহরানের পক্ষ থেকে সম্প্রতি কোনো যোগাযোগ পেয়েছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন।

ট্রাম্প আরও বলেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।

ট্রাম্পের এই বক্তব্যে প্রায় সাত মাস ধরে চলা সংঘাতের অবসানে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে তার প্রশাসনের অবস্থানের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত । তবে, এখনো কোনো চূড়ান্ত চুক্তি বা যুদ্ধবিরতির ঘোষণা আসেনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.