× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরাককে হেলিকপ্টারসহ ৮০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক।

০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এএম

ছবি: সংগৃহীত।

ইরাকের কাছে প্রায় ৮০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বেল ৪১২ইপিএক্স ও বেল ৪০৭এম মডেলের হেলিকপ্টার এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম রয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত প্যাকেজে হেলিকপ্টারের পাশাপাশি জিএইউ-১৯ তিন ব্যারেলের মেশিনগান, রকেট ব্যবস্থা, ইলেকট্রো-অপটিক্যাল/ইনফ্রারেড সেন্সর, ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ব্যবস্থা, রেডিও, খুচরা যন্ত্রাংশ এবং স্থল সহায়তা সরঞ্জাম রয়েছে।

এ ছাড়া পাইলট ও রক্ষণাবেক্ষণ কর্মীদের প্রশিক্ষণ এবং মার্কিন সরকার ও ঠিকাদারদের মাধ্যমে প্রকৌশল, কারিগরি ও সরবরাহসংক্রান্ত সহায়তাও এই চুক্তির আওতায় থাকবে।

সোমবার (৩১ আগস্ট)  মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই চুক্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কৌশলগত অংশীদার ইরাকের নিরাপত্তা সক্ষমতা আরও শক্তিশালী হবে।

দপ্তরটি আরও জানিয়েছে, চুক্তিটি বাস্তবায়িত হলে বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন হুমকি মোকাবিলায় ইরাকের সক্ষমতা বাড়বে। বিশেষ করে হেলিকপ্টারের মাধ্যমে সেনা ও সরঞ্জাম পরিবহন, নজরদারি এবং আকাশ থেকে স্থল লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা আরও উন্নত হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.