× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেপালে বন্যায় নিখোঁজ দুই শতাধিক শিক্ষার্থী, ক্ষতিগ্রস্ত ১৯ স্কুল

আন্তর্জাতিক ডেস্ক।

৩১ আগস্ট ২০২৬, ০৮:৫৮ এএম

ছবি: সংগৃহীত।

নেপালে ভয়াবহ বন্যায় এখনো দুই শতাধিক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। সেইসঙ্গে  সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিন জেলায় অন্তত ১৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির

শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ৯টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও ৭টি স্কুল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাসুয়া ও নুয়াকোট জেলায়। এসব জেলার কয়েকটি স্কুল বন্যার পানিতে তলিয়ে গেছে অথবা মাটির নিচে চাপা পড়েছে। ওই স্কুলগুলোতে মোট ২ হাজার ৪২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করত।

মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার পানিতে প্রায় ২০ জন শিক্ষার্থী ভেসে গেছে। একটি স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এক শিক্ষার্থীকে বহনকারী একটি বাসও বন্যার স্রোতে ভেসে গেছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর অবস্থান ও ক্ষয়ক্ষতির চিত্র স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে মানচিত্রে তুলে ধরেছে বিবিসির দক্ষিণ এশিয়া ভিজ্যুয়াল জার্নালিজম টিম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.