× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত করল চীন

২৮ আগস্ট ২০২৬, ১২:৫০ পিএম

ছবি: সংগৃহীত।

ভূমিধসের পর সৃষ্টি হওয় একটি হ্রদ থেকে নতুন করে বন্যার আশঙ্কায় তিব্বতে উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ করেছে চীন।  শুক্রবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

চীন-নেপাল সীমান্তের গিরিয়ং বন্দরের উজানে পানির উচ্চতা বাড়তে থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন কর্মকর্তারা। বুধবারের ভয়াবহ ভূমিধসে কাদা ও পানির স্রোতে সীমান্তের এই গুরুত্বপূর্ণ এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

কয়েক ঘণ্টার টানা ভারী বৃষ্টির পর ভূমিধসের ধ্বংসাবশেষের মধ্যে একটি হ্রদ তৈরি হয়েছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, পানির চাপ আরও বাড়লে হ্রদটির প্রাকৃতিক বাঁধ ভেঙে গিয়ে আগামী কয়েক দিনের মধ্যে নতুন করে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঝুঁকি এড়াতে ওই এলাকায় থাকা উদ্ধারকর্মীদের আপাতত অভিযান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সীমান্তের তিব্বত অংশে ৫৫০ জনের বেশি মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের মধ্যে প্রায় ২৬০ জন বিদেশি নাগরিক। তাদের অনেকেই তিব্বতের পবিত্র কৈলাশ পর্বতের উদ্দেশে তীর্থযাত্রায় যাচ্ছিলেন।

নতুন করে বন্যার আশঙ্কায় উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় নিখোঁজদের নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.