× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমি থাকলে তোমাকে বাঁচাতাম না, সাগর থেকে বেঁচে ফেরা বালককে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।

১৮ আগস্ট ২০২৬, ১০:৩৯ এএম

ছবি: সংগৃহীত।

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে উত্তাল সাগরে ডুবে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিল নাথানিয়াল রায় নামে ১০ বছরের এক শিশু। এ সময় সেখানে থাকা ১৬ বছর বয়সী লাইফগার্ড রায়ডার উইলিয়ামস নিজের জীবন বাজি রেখে নাথানিয়ালকে বাঁচাতে যায়। সাগর উত্তাল থাকায় রায়ডার উইলিয়ামসের জীবনও ঝুঁকিতে পড়ে গিয়েছিল।

একটা সময় তারা দুজনই সমুদ্রের ঢেউয়ের নিচে তলিয়ে যায়। এরপর কয়েক সেকেন্ড পর আবার ভেসে ওঠে। এরপর অ্যারন বোহনেন নামে আরেকজন লাইফগার্ডের সহায়তায় তারা দুজন তীরে আসতে সমর্থ হয়। ওই ভয়াবহ মুহূর্তের ভিডিও করেছিলেন কেউ একজন। যা পরবর্তীতে ভাইরাল হয়।

নিজের জীবন বাজি রেখে আরেকজনকে বাঁচাতে যাওয়া লাইফগার্ড রায়ডার ও বেঁচে ফেরা শিশুর সঙ্গে গতকাল সোমবার (১৭ আগস্ট) নিজের অফিসে দেখা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে তিনি বলেছেন, যদি রায়ডারের জায়গায় যদি থাকতেন তাহলে নাথানায়েলকে বাঁচাতেন না।

নিজের পাশে বসা লাইফগার্ড রায়ডারকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, “সে হলো আসল হিরো। আমি জানি না আমি এটি (নিজের জীবন ঝুঁকিতে ফেলে আরেকজনকে বাঁচাতাম) করতাম কি না। সম্ভবত আমি করতাম না। নাথানায়েল তোমার ভাগ্য ভালো যে ওইদিন আমি সেখানে লাইফগার্ড হিসেবে ছিলাম না।”

নাথানায়েল রায়ের বাবা বার্তাসংস্থা এপিকে বলেছেন, আমি রায়ডারের কাছে চিরকৃতজ্ঞ। সে যা করেছে আমি কখনো এর প্রতিদান দিতে পারব না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.