× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মার্কিন অবরোধের মধ্যেই খারগ দ্বীপে তেল উত্তোলন শুরু ইরানের

আন্তর্জাতিক ডেস্ক।

১৫ আগস্ট ২০২৬, ০৯:১৭ এএম

ছবি: সংগৃহীত।

জুলাই মাসের পর প্রথমবারের মতো ইরানের খারগ দ্বীপ থেকে একটি সুপারট্যাঙ্কারে তেল তোলা হয়েছে। মেরিটাইম ট্র্যাকিং সংস্থা ট্যাঙ্কারট্র্যাকার্স এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, শুক্রবার ইরানের রাষ্ট্রীয় ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির একটি বড় তেলবাহী জাহাজ খারগ দ্বীপের আজারপাদ জেটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল তুলেছে।

খারগ দ্বীপ ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। সাধারণত দেশটির মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপের মাধ্যমে হয়ে থাকে।

ট্যাঙ্কারট্র্যাকার্স আরও জানিয়েছে, ইরানের সামগ্রিক তেল উৎপাদন বর্তমানে প্রায় দেশীয় চাহিদার সমপরিমাণ বলে মনে হচ্ছে। ফলে দেশটির হয়তো খুব বেশি তেল রপ্তানির প্রয়োজন নাও হতে পারে।

এর আগে জুলাইয়ের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ পুনরায় চালু করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.